1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় চাঁদা নিতে এসে আটক ৮
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় চাঁদা নিতে এসে আটক ৮ জন
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছে ৮ যুবক
বুধবার রাত ১০,টার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড বাস্তহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হয়, এর আগে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে,
স্থানীয়রা জানায়, খুলনা খালিশপুর এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকায় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক রায়হান রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ন সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরো ও ৮ জন যুবক সহ রাত সাড়ে ৯ টার দিকে ,
খালিশপুর বাস্তহারা কলোনির ২ নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে, এ সময়ে রায়হান সহ উপস্থিতি আরো ও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করে,
এ সময়ে তারা বাপ্পির কাছে ৩ লাখ টাকা দাবি করে টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বাপ্পিকে তারা হুমকি দেয়, তখন বাপ্পির স্ত্রী বাচ্চাদের চিৎকার ও কান্নাকাটি শব্দ শুনে ছাত্র পরিচয় দেওয়ারা যুবকদের আটকে ফেলে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৮,জনকে আটক করে,
নগরীর খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির আরো ও অভিযোগ রয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর