1
2
| প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে এক যুবকের ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম,নীলফামারীঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার ১৪ই এপ্রিল বিকেল সাড়ে চার টার দিকে আদালতে আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জনাব এ.বি. এম গোলাম রসুল।
দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (২১) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অস্টম শ্রেণির ছাত্রীকে অপহরণসহ আটককে রেখে ধর্ষণ করে রফিকুল ইসলাম। এঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
রাস্ট্র পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা সজীব জানান, মামলার দীর্ঘ শুণানী শেষে আসামী রফিকুলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দোহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটকের আদেশ এবং একই আইনের ৯(১) ধারায় দশ বছর আটক এর আদেশ দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। এতে ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর