1
2
| প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী লিভানা গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী লিভানা গ্রেফতার
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ, রবিবার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়,
লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, নিয়ম লঙ্ঘন করে নিজ, জামাইসহ একাধিক স্বজনের নামে ও এম এস ও টিসিবির ডিলারশিপ গ্রহণ সহ বিভিন্ন অর্থনৈতিক সুবিধা আদায় করায় আওয়ামী লীগের নেতাকর্মিরাও তার উপর ক্ষুব্ধ ছিলেন,
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গত বছর ১৬ জানুয়ারি নগরীর রয়েল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডা নামক দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, এই মামলায় লিভানা পারভিন কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর