1
2
| প্রকাশের তারিখঃ ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দিরাইয়ে দিনমজুরের জায়গা দখল করে খাচ্ছেন প্রভাবশালী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দিরাইয়ে দিনমজুরের জায়গা দখল করে খাচ্ছেন প্রভাবশালী
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে কয়েকটি অসহায় পরিবারের সম্পদ জোরপূর্বক ভোগ দখল করে খাচ্ছেন একই গ্রামের ভূমিদস্য মকবুল রেজা ও শাহ জাকারিয়া।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাদ মৌজার জেল নং ১১১, আর এস ৩৭৪২সহ বিভিন্ন দাগে প্রায় তিন কেদারা জমি পেশী শক্তির দাপটে অবৈধ ভাবে দখলে আছেন প্রভাবশালী মকবুল রেজা ও জাকারিয়া বাহীনি।
নিজের জায়গা উদ্বার করতে স্থানীয় দিরাই থানায় ভূমিদস্য মকবুল রেজা'র নাম উল্লেখ করে ১৭জনকে অভিযুক্ত করে নিরীহ বন্দে আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সিংহনাদ মৌজার নিম্ন তফসিল বর্ণিত ভূমির উত্তরাধিকার সূত্রে আমি মালিক। বিবাদীগণ জাল কাগজপত্র তৈরি করে বিগত সেটলমেন্ট জরিপে তাদের নামে রেকর্ড করে জোরপূর্বক ভোগ দখল করে আসছেন।
আমি নিরীহ লোক তাদের বিরুদ্বে কোন কিছু করার ক্ষমতা আমার নেই। আমি আমার জায়গায় কোন কিছু করতে গেলে মকবুল রেজা ও শাহ জাকারিয়াদের ভাই ভাতিজা দা, বটি সুলফি' নিয়ে তেড়ে আসে ।
এব্যাপারে অভিযুক্ত জাকারিয়া জানান, এটা আমাদের সম্পত্তি আমরা খরিদা সুত্রে মালিক। এই সম্পদে তাদের কোন সম্পর্ক নেই।
এব্যাপারে দিরাই উপজেলা ভূমি কর্মকর্তা অভিজিৎ সূত্রধর বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর