1
2
| প্রকাশের তারিখঃ ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে নিউজ করায় দেশ সংযোগ অফিসে অগ্নি সংযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে নিউজ করায় দেশ সংযোগ অফিসে অগ্নি সংযোগ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা,
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭,টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে, তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি,
পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙ্গে টেবিল-চেয়ার সহ অনন্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়, পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেএমপির খুলনা থানার (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি,
উল্লেখ্য বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরের শিরোনাম করা হয়, কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শোক প্রকাশ , সাংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর