1
2
| প্রকাশের তারিখঃ ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শোভনালী ফরহাদ গাজী নেতৃত্বে মৎস্য ঘেরে চুরি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শোভনালী ফরহাদ গাজী নেতৃত্বে মৎস্য ঘেরে চুরি
মোঃ আব্দুর রাজ্জাক
বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা :
আশাশুনির শোভনালী ইউনিয়নের মৎস্য ঘেরে চুরি ঘটনা ঘটেছে।(বৃহস্পতিবার)৮মে রাত তিনটার দিকে শোভনালী ইউনিয়নে বৈকরঝুটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর পুত্র ফরহাদ গাজী (৫০) নেতৃত্বে শোভনালী বিলের বিভিন্ন মৎস্য ঘেরে তার সংঘবদ্ধ চক্র নিয়ে বিভিন্ন ব্যক্তির ঘের থেকে আটন ঝেড়ে বাগদা চিংড়ি মাছ চুরি করে।স্থানীয় ঘের ব্যবসায়ী বৈকরঝুটি গ্রামের জামাল উদ্দিন সরদারের পুত্র রফিকুল ইসলাম মৎস্য ঘেরে চুরি করার সময় ফরহাদ গাজীর সঙ্গী গোঁদাড়া গ্রামের আমিরুল গাজীর পুত্র নাজমুল ইসলাম(১৯)কে হাতনাতে ধরে ফেলে।আটকৃত নাজমুল ইসলাম স্বীকারোক্তি দেয় যে আমরা ফরহাদ গাজী নেতৃত্বে তিন বছর যাবত বিভিন্ন মৎস্য ঘেরে চুরি করে থাকি। এই মাছ ফরহাদ গাজী কাছে বিক্রি করি।প্রতি রাতে মাছ বিক্রির এই টাকা ভাগ করে থাকি। প্রতিদিনের ন্যায় গতকাল ফরহাদ গাজী নেতৃত্বে বালিয়াপুর গ্রামে সুব্রত, বাটরা গ্রামের শাহিন সহ বিভিন্ন পয়েন্টে মৎস্য ঘেরের আটন ঝাড়তে থাকি।হঠাৎ করে আমি হাতেনাতে ধরা পরি। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানাই, প্রায় প্রতিদিন ঘেরে এসে দেখি আমাদের আটনে মাছ নেই।স্থানীয় মৎস্য চাষীরা বলেন, এ সকল চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার এবং এদের লিডার ফরহাদ গাজী কে আইনের আওতায় আনতে হবে। তাহলে এ সকল চুরি করতে সাহস পাবে না।পরবর্তীতে স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে চোর নাজমুলকে তার পরিবারের জিম্বায় দিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর