1
2
| প্রকাশের তারিখঃ ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মিথ্যা মামলায় হয়রানি: জামিনের পর ফের গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
রাজনৈতিক মামলায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান ময়মনসিংহের এক যুবক। তবে জামিনের ঠিক পরেই তাকে আবারও নতুন একটি মামলায় গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেফতারকৃত ওই ব্যক্তি।
তিনি বলেন, "আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি কোনো রাজনৈতিক দলের তালিকাভুক্ত সদস্য বা নেতা নই। আগে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম করার জন্য টাকা দিত, আমরাও শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করতাম। অথচ এখন মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।"
তিনি আরও অভিযোগ করেন, "যারা বড় বড় দলীয় পদ নিয়ে এখনও শহরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অথচ সাধারণ মানুষের ওপর একের পর এক মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। আমি ময়মনসিংহ জেলা, মহানগর বা ওয়ার্ড পর্যায়ের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। তবুও আমাকে জড়ানো হয়েছে।"
স্থানীয়দের মতে, এটি একটি পরিকল্পিত হয়রানিমূলক উদ্যোগ, যাতে সাধারণ মানুষ ভয় পায় এবং মুখ খুলতে না পারে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর