1
2
| প্রকাশের তারিখঃ ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খানসামায় ক্ষমতার জোরে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
খানসামায় ক্ষমতার জোরে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ
মোঃ কামরুজ্জামান
জেলা প্রতিনিধি দিনাজপুর ঃ
দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তম পাড়া নামক এলাকায় একটি কালভার্টের মুখ বন্ধ করে দিনদুপুরে স্থায়ী পাকা বসতবাড়ি নির্মাণ করছেন সাজ্জাদ হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে ফসলের মাঠের পানি সরতে না পারলে আশপাশের কয়েক হাজার একরের ফসল তলিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে বর্ষাকালে উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের উত্তম পাড়া গ্রামের প্রায় এক হাজার একর জমিতে জলাবদ্ধতা দেখা
দিয়েছিল। এ সমস্যা দূর করতে এলাকার কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তমপাড়া সরকে একটি কালভার্ট থাকা সত্ত্বেও আরেকটি কালভার্ট উপজেলা প্রকৌশলী বিভাগ নির্মাণ করেন। এরপর থেকে বর্ষা মৌসুমের জমে থাকা পানি ওই কালভার্ট হয়ে দ্রুত নেমে যায়।
তারা আরও জানায় শিগগিরই কাজ বন্ধ করে কালভার্টের মুখ খোলার ব্যবস্থা না করলে আগামী বর্ষা মৌসুমে এর দুর্গতি স্থানীয়দের ঘাড়ে চেপে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। এ ব্যাপারে বেশ কয়েকজন কৃষক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করলে, তিনি ঘটনা স্কুল পরিদর্শন করে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন বলে জানান। তিনি বলেন কাজ বন্ধ করা দেওয়া সত্ত্বেও তারা জোর করে নির্মাণ কাজ চালাচ্ছে। এ বিষয়ে খানসামা উপজেলা প্রকৌশলী শাহ মোঃ ওবায়দুর রহমানের কাছে বিসয়টি জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন তাদের যদি সেটা নিজস্ব জমি হয়ে থাকে তাহলে আমাদের কোন কিছু করার থাকেনা বলে জানান। স্থানীয় কৃষকেরা উপজেলা নির্বাহী অফিস সহ বিভিন্ন দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিবেন বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর