1
2
| প্রকাশের তারিখঃ ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার--
ঢাকা সাভারে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা সাভার হেমায়েতপুরের যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
এসময় মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, ঢাকা সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে যেসকল অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে এসময় মেট্রোরেলের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর