1
2
| প্রকাশের তারিখঃ ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিমানবন্দর থেকে বাসভবনের পথে খালেদা জিয়া গণমানুষের ঢল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিমানবন্দর থেকে বাসভবনের পথে খালেদা জিয়া গণমানুষের ঢল
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
লন্ডনের চিকিৎসা নেওয়া শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দলের ( বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,
তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের সড়ক থেকে বাসভবন ফিরোজায় পর্যন্ত সড়কের দুধারে অবস্থান করছেন দলটির লাখ লাখ নেতাকর্মী,
আজ মঙ্গলবার সকাল ১০,টা ৪২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে পরে বিমানবন্দর থেকে বাসভবনের পথে রওনা দেন তিনি,
খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়াদা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা, এ ছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন,
জানা গেছে বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন খালেদা জিয়া , এরই মধ্য বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর