1
2
| প্রকাশের তারিখঃ ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার
মো:সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান,গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর