1
2
| প্রকাশের তারিখঃ ০২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন।
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগে ১৫ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান।
বৈঠকে ওসি মোঃ সফিকুল ইসলাম খান মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সমাজ থেকে এই অপরাধগুলো দূর করতে হলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতন জনগণই পারে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে।”
তিনি আরও জানান, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা সচেষ্ট রয়েছে। এলাকার মানুষকে তিনি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
বৈঠকে ওয়ার্ডবাসীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এই রকম সভা আয়োজনের দাবি জানান।
অনুষ্ঠানটি স্থানীয় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর