1
2
| প্রকাশের তারিখঃ ০২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জুবাইদা রহমানের জন্য (আইজিপি) কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি চিঠি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জুবাইদা রহমানের জন্য (আইজিপি) কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি চিঠি
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান, দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন, তিনি জানান , দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দেওয়া হয়েছে, গত বুধবার এই চিঠি দেওয়া হয়েছে,
এ বিষয়ে বিএনপি'র মিডিয়া ছেলের সদস্য সাইরুল কবির খান বলেন, তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ৫,ই মে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন, তার ধানমন্ডি ৫ নম্বর রোডের বাসায়,ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও (আইজিপি) সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে,
প্রসঙ্গত, এক এগারো সরকারের সময় ডাঃ জুবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান, এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর