1
2
| প্রকাশের তারিখঃ ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
তানোরে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎযাপন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তানোরে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎযাপন
মোঃ নাসিরউদ্দিন
ক্রাইম রিপোর্টার রাজশাহী ঃ
আজ বৃহস্পতিবার ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারাবিশ্বে শহীদদের স্মরণে দিনটি আজ যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। ইতিহাস থেকে জানা যায় যে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগোর হে মার্কেটে ম্যাসাকার শহীদদের আত্নত্যাগকে স্মরণ করে ১ লা পালিত হয়।
সেই ধারাবাহিকতায় শ্রমিকদের পক্ষে এবং শ্রমিক দের সকল অধিকার বাস্তবায়ন করতে শ্রমিকদের এক হওয়ার আহ্বানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তানোর শাখা দিনটি উপলক্ষে বর্ণাঢ্য রেলির আয়োজন করেন। রেলিটি তানোর উপজেলা থেকে শুরু করে তানোর থানা মোড় হয় তানোর গোল্লা পাড়া বাজার প্রদক্ষিণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি কাজী আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, মো: কাদির-রাজশাহী জেলা সহ -সাধারণ সম্পাদক, মো: নূর মোহাম্মদ-কৃষি গবেষক, মো: আজাহার- শ্রমিক নেতা।এছাড়া আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা রিক্সা ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মিজান, তানোর উপজেলা ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোতাল্লেব হোসেন। আরো উপস্হিত ছিলেন মো: আলমগীর হোসেন, আমীর,, তানোর উপজেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামী। সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী। এছাড়াও তানোর উপজেলা বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের সভাপতিগণ এবং অনেক কৃষক, শ্রমিক ও সাধারণ নানা পেশার মানুষ গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর