1
2
| প্রকাশের তারিখঃ ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি ক্যালেনের বাজারে চড়ক পুজায় হাজার মানুষের সমাগম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি ক্যালেনের বাজারে চড়ক পুজায় হাজার মানুষের সমাগম
মোঃ কামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলায় খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী ৭ নং ওয়াডে, বেশ কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে হচ্ছে চড়ক মেলা মেলায় হাজারো মানুষের সমাগম।
চড়ক পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে হাজার হাজার ভক্ত-দর্শনার্থী উপস্থিত হন। খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন নলবাড়ী বড় ডাঙ্গা মাঠ গপ্রাঙ্গণে বৃহস্পতিবার চড়ক পূজারটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্তিত ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ও ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ইউপি সদস্য নুর ইসলাম বর্গি।
বাজছে ঢাকঢোল চলছে শঙ্খ আর উলুধ্বনি। হাজার খানেক মানুষ অপলক তাকিয়ে ৩০ ফুট উচ্চতার একটি দণ্ডের দিকে। একজন মানুষ বনবন করে শূন্যে ঘুরছেন একটি রশিতে ঝুলে। রশিতে ঝুলে থাকা একজন তাঁদের সঙ্গে থাকা ফুল-জল, কাঁচা আম, ফল, আবির, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন বড় ডাঙ্গা মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার বসেছে এ চড়ক মেলা।
ওই ব্যাক্তি যেখানে ঘুরছিলেন, সেটি ঘূর্ণনের জন্য পোঁতা কাঠের দণ্ডটি মাঠের মাঝখানে বসানো ওই কাঠের ওপর চরকির মতো আড়া আড়ি ভাবে বসানো আরও দুটি বাঁশের খণ্ড। সেই আড়া আড়ি ভাবে থাকা বাঁশের খণ্ডের প্রান্ত থেকে মাটি পর্যন্ত ঝোলানো তিনটি লম্বা দড়ি।
৩০ ফুট লম্বা কাঠের দণ্ডের ঠিক নিচে একদল মানুষ শক্ত হাত দিয়ে ঘোরান ওই তিন দড়ির একটা দড়ি। বাকি দড়িতে ঝুলতে থাকেন সন্ন্যাসী। এটাই চড়কপূজার মূল আকর্ষণ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বেশ কয়েক বছরের ধরে আনুষ্ঠানিক ভাবে এ চড়কপূজা ও মেলা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে কয়েক হাজার হাজার ভক্ত-দর্শনার্থী সমবেত হন। পূজা কেন্দ্র করে বসে তিন দিনের গ্রামীণ মেলা। আগে তিন দিন ধরে মেলা চলত। তবে এখন এলাকার প্রধান ফসল ধান ও ভুট্টা ওঠানোর সময় বলে মেলার সময় কমিয়ে আনা হয়েছে। এবার এক দিনের মেলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর