1
2
| প্রকাশের তারিখঃ ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শ্রমিকদের কল্যাণে “মেসার্স সিমা জিরো গ্যালারি” – বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বরের সার্বিক সহযোগিতায় শ্রমিকদের কল্যাণে “মেসার্স সিমা জিরো গ্যালারি” –বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণ।
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
ময়মনসিংহ, ১ মে: মহান মে দিবস উপলক্ষে “মেসার্স সিমা জিরো গ্যালারি”র উদ্যোগে ময়মনসিংহে বিনামূল্যে পানীয় জল ও শুকনো খাবার বিতরণ করা হয় শ্রমিক ভাইদের মাঝে। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন অটো বাইক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাংবাদিক সমাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটো বাইক শ্রমিকদের জনপ্রিয় নেতা ও সংগঠকগণ, যাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত এডিশনাল এসপি, টিআইসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যাঁরা সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই বিশেষ দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও কল্যাণ নিয়ে আলোচনা হয়। শ্রমিক মিলনমেলাটি পরিণত হয় এক মানবিক ও হৃদয়গ্রাহী মিলনস্থলে। কর্মব্যস্ত জীবনে একটুখানি বিশ্রাম ও স্বীকৃতি যেন এনে দেয় তাদের মুখে হাসি।
সার্বিক সহযোগিতায় ছিলেন “দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর” পত্রিকার স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম সাজ্জাদ, যিনি সাংবাদিকতার পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এ ধরনের উদ্যোগ সমাজে শ্রমিকদের প্রতি দায়িত্ববোধ এবং মানবিকতার পরিচয় বহন করে। ভবিষ্যতেও এ ধরণের মহৎ কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রইল
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর