প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বাংলাদেশের জন্য যুদ্ধের প্রস্তুতি না রাখা হবে আত্মঘাতী
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
ভারত ও পাকিস্তানের মধ্য এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ও যুদ্ধ প্রস্তুতি না রাখা হবে আত্মঘাতী মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোঃ ইউনুস, বুধবার ( ৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয়- ২০২৫ -এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
ডঃ ইউনুস বলেন, যুদ্ধ নিয়ে আমার ঘোরতর আপত্তি, যুদ্ধ সমর্থন করি না, কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে, তাই প্রস্তুতি রাখতে হবে, কিন্তু এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে,
প্রধান উপদেষ্টা বলেন, যখন কথা বলেছি ,তখন পাশে ভারত -পাকিস্তান যুদ্ধ যুদ্ধ অবস্থা, সকালে খবরে দেখলাম আজকে যুদ্ধ শুরু হবে, গুজব হয়তো, এমন পরিস্থিতিতে বাস করছি এ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী, তবে আধা- আধা প্রস্তুতি নিয়ে হবে না, পুরো প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির সর্বোচ্চটুকু দিতে হবে, এটা এখনো এক পরিস্থিতি জয়ে তার একমাত্র অপশন, পরাজয় এখানে অপশন হতে পারে না, কাজে আমাদের যে প্রস্তুতি এটা কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতে হবে,
তবে যুদ্ধ একটা ব্যয়বহুল বিষয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা, এজন্য তিনি শান্তি ও যুদ্ধের প্রস্তুতি কৌশলগতভাবে রাখতে হবে বলে জানান,
ডক্টর ইউনুস বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি, এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুতি থাকতে হবে, এতে আমাদের সাহস বাড়ে এতে ছেলে মেয়েরাও সাহস পাবে,
প্রধান উপদেষ্টা আরো ও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী, সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে, দেশীয় প্রস্তুতি ব্যবহার করে আত্মনির্ভর তার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী, অত্যাধুনিক প্রস্তুতির জন্য সরকার সহযোগিতা করেছে বিমান বাহিনীকে, পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে, উন্নত শক্তিশালী দেশ গঠন করব,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর