1
2
| প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ
মো: সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ বাদল আলী (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত বাদল চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজল কেশর এলাকার ইয়াসিন আলী'র ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৮ এপ্রিল বিকাল চারটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার ঝিকড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নাচোল উপজেলার ঝিকড়া বাজার সারের গোডাউনের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে বাদল আলীর কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর