1
2
| প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ও সাধারণ সম্পাদক-গোলাম রব্বানী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ও সাধারণ সম্পাদক-গোলাম রব্বানী
আব্দুস সালাম,জেলা প্রতিনিধি,নীলফামারীঃ
নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শফিকুল ইসলাম সভাপতি ও গোলাম রব্বানী সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার ২৬শে এপ্রিল বিকালে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমজাদ হোসেন ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সাধারণ সদস্যের ৫টি পদের বিপরিতে ১১জন প্রার্থী অংশ করেছিলেন।
তাদের মধ্যে ৫জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, আবুল কাশেম, জয়নাল আবেদীন লিটন, নজরুল ইসলাম, জিল্লুর রহমান শাহিন ও সিরাজুল ইসলাম সরকার নির্বাচিত হন।
এরআগে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৯৪জন ভোটারের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এই নির্বাচন।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মাসুম। প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুম জানান, সভাপতি পদে শফিকুল ইসলাম ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সভাপতি পতে প্রতিদ্বন্ধি আব্দুল্লাহ শাহ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি হারুন অর রশিদ ২২ ও আব্দুল হামিদ সরকার ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর