1
2
| প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের উদ্বোধন করেন -ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ময়মনসিংহে শুরু হলো অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে সোমবার (২১ এপ্রিল) বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে সুযোগ পেতে ১৩টি উপজেলা থেকে ১৫৫ জন খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৪০ জন খেলোয়াড়। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ এবং বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার, আল-আমিন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর