1
2
| প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ কার্যক্রমের অংশ হিসাবে মিশন পল্লী ভবনে বৈশাখী নৈশ ভোজ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামি ঘোষিত দেশ জুড়ে ধর্মীয় দাওয়াত, সদস্য সংগ্রহ ও গণসংযোগের অংশ হিসাবে আজকে ২০ এপ্রিল ২০২৫, রাত নয় ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত এই কার্যক্রম চলে।
মিশন ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবির এর তত্ত্বাবধানে ও সভাপতিত্বে ( মিশন পল্লী ভবন ) মিশন পল্লী স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ ভবনে শতাধিক জনসাধারণের উপস্থিতিতে এক মনোরম পরিবেশে আলোচনা ও বৈশাখী নৈশ ভোজের এক মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত গণসংযোগ দাওয়াতী ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরো আলোচনা করেন :
জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ, পরিচালক, আল্ - কাবা হজ্ব কাফেলা। জনাব মোঃ মনির হোসেন, নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। জনাব মোঃ আমান উল্লাহ মজুমদার, ডিপিএমজি, জনাব অথই নূরুল আমিন, কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক। মাওলানা মোঃ আবু জাফর নীরব, বিশিষ্ট ব্যবসায়ী। মাওলানা মোঃ মাহদুল হাসান জাহাঙ্গীর প্রমূখ। পরিশেষে মিশন শিক্ষা পরিবারের কর্ণধার ও মিশন ইন্টান্যাশনাল কলেজের প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি কামনা করে মোনাজাত পরিচালনার মাধ্যমে আলোচনা সমাপ্তি ঘটে এবং উপস্থিত সকলেই বৈশাখী নৈশভোজে অংশ নেন। এছাড়া উক্ত আলোচনা সভায় বেশকিছু বই এবং লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর