1
2
| প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফেনীতে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবীতে জনমত গঠন ও দাবী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ফেনী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ জেলা। রেমিট্যান্স আহরণে বাংলাদেশের শীর্ষ স্থানীয় এক জেলা ফেনী।যোগাযোগের দিক থেকে ট্রানজিট পয়েন্টে এর অবস্থান। পশ্চিমে নোয়াখালী, লক্ষীপুর উত্তরেকুমিল্লা সাথে চাঁদপুরের একটি অংশ, দক্ষিণে চট্টগ্রামের ২ টি বড় উপজেলা এবং খাগড়াছড়ি জেলা। চমৎকার যোগাযোগ ব্যবস্থার কারণে এসব এলাকার প্রায় ৫০ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ফেনীকে ব্যবহার করে।
তাছাড়া দেশের অধিকাংশ জেলায় মেডিকেল কলেজ থাকলেও দুর্ভাগ্যজনক ভাবে এ গুরুত্বপূর্ণ জেলায় কোন মেডিকেল কলেজ নেই।
জাতীয় অর্থনীতি প্রবাসী রেমিট্যান্স ও রাজনীতিতে ফেনী জেলা বরাবরই ছিল প্রথম সারিতে।
তাই সার্বিক অবস্থা বিবেচনায় এরকম একটি হাসপাতাল ফেনী স্থাপিত হওয়া যৌক্তিক ও ফেনীবাসীর অধিকার।
অতএব, আওয়াজ তুলুন একসারিতে,একমঞ্চে, একসাথে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর