1
2
| প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বৃদ্ধ আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইব্রাহিম খলিল রিপোর্টার ময়মনসিংহঃ
১। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় বাদী মোছাঃ রোকিয়া বেগম (৩৭), স্বামী-মোঃ শাহ পরাণ, পিতা- আবেদ আলী, সাং- পূর্ব পাণ্ডলী, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ জানান যে,গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় বাদীর বৃদ্ধ পিতা আবেদ আলী (৭০) মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু মাহফিল শেষে বাড়ি না ফিরলে বাদীর বৃদ্ধ মাতা আশেপাশে অনেক খোঁজাখুজি করে। পরের দিন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ জনৈক আনোয়ার এর ফিসারীর পুকুরে বৃদ্ধ আবেদ আলী (৭০) মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাদীসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-২৪/০২/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
২। এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৭ এপ্রিল ২০২৫ খ্রি. রাত অনুমান ১৯:৫০ ঘটিকায় সিপিসি-২, র্যাব-১, উত্তরা এর সহায়তায় ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামি মোঃ মাহাবুবুর রহমান মাছুদ (৪৫), পিতা- মজিবুর রহমান, সাং-পাণ্ডলী পশ্চিম, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর