1
2
| প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দুমকী উপজেলায়, আজ দুপুরে ঝড়ে ঘর, গাছ পড়ে আহত ৫ জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, আজ সোমবার, বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বসত ঘর উড়িয়ে পুকুরে ফেলে দিয়েছে। এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বগা-লেবুখালী মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার সড়কে ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়কের গাছটি কেটে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আহত যাত্রীরা হলেন- পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের ফকির বাড়ির আতিকুর রহমান সুমন (৫৫) ও সরোয়ার হোসেন (৫০)।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাবতলি গ্রামের মাসুদ চৌকিদারের ঘরের পেছনের বারান্দা ও তার বড়ো ভাই আজিজ শিকদারের বসত ঘর ঝড়ে উড়িয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়েছে। অপরদিকে উপজেলার রাজাখালী ও ফার্মগেট এলাকার মাঝামাঝি বগা লেবুখালী মহাসড়কে একটি বড়ো রেইনট্রি গাছ মাহিন্দ্রা গাড়ির ওপরে পড়ে। এতে দু'জন যাত্রী আটকে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে রাস্তায় গাছপালা ভেঙে পড়ে যোগাযোগ বন্ধসহ বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ জলিল সিকদার জানান, খবর পেয়ে এসে দেখি আজিজ সিকদার কাকার পুরো ঘরটিই পুকুরে ফেলে দিল। রাতে যে কী খাবে সে অবস্থও এখন তার নেই। সমাজের বিত্তবান লোকজনদের এই মুহুর্তে পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।
বসত ঘর হারিয়ে অসহায় আজিজ সিকদার বলেন, আমার নতুন ঘরটি ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। আমি দিনমজুর মানুষ। খুব কষ্ট করে এই ঘরটি উঠায়েছিলাম। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহত যাত্রীদের উদ্ধারকারীদের একজন আল মামুন জানান, গাড়িতে ৫/৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দু'জন আহত হয়েছেন। আরো আহত ৩ জনের নাম জানা যায়নি, আমরা তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠিয়েছি। আল্লাহর রহমতে আহতদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।।#
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর