1
2
| প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিষাক্ত ঔষধ প্রয়োগ ৪৫ শতক জমির ইরি ধানগাছ মরে বিনষ্ট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন স্টাফ রিপোটারঃ
বগুড়ার আদমদীঘিতে ইরি আবাদে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে ৪৫ শতক জমির শীষ বের হওয়া আধা পাকা ধান বিনষ্ট করেছে দুর্বৃত্বরা। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের পত্তনী জমিতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্বরা।
আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের আব্দুল জলিল জানায়. তার বিশিয়া মৌজার ৪৫ শতক জমি একই গ্রামের জাহাঙ্গীর আলমকে এক বছরের জন্য পত্তন দেন। জাহাঙ্গীর আলম ওই পত্তনী জমিতে চলতি ইরিবোরো ধান রোপন করে সেচ দেয়া ও আগাছা পরিস্কারসহ যাবতীয় রক্ষনাবেক্ষন করে। বর্তমানে ধান গাছে শীষ বের হয়ে আধা পাকা অবস্থায় রয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ে গেলে কতিপয় ব্যক্তি ওই জমিতে গিয়ে বিষাক্ত ঘাঁষ মারা ঔষধ প্রয়োগ করে। পরদিন গতকাল শনিবার সকালে ওই জমিতে গিয়ে দেখা যায় ধান গাছ মরে আধাপাকা ধান বিনষ্ট হয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে বলে আব্দুল জলিল জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর