1
2
| প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিমসহ গ্রেপ্তার ৫
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় জাতিসংঘ শিশু পার্কে কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিম সহ ৫,জনকে গ্রেফতার করেছে র্যাব -৬,ও পুলিশ, বৃহস্পতিবার রাত ১০,টার দিকে থাকে ফরিদপুর জেলার সদর থানার নিউমার্কেট এলাকা থেকে ফাহিমকে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্যদের গ্রেফতার করা হয়,
গ্রেপ্তার অন্যরা হলেন মাইনুল ইসলাম আবির, রাকিবুল ইসলাম তুর, মাহিম ফারাজ, ও খাইরুল ইসলাম হৃদয়,
খুলনা সদর থানার ওসি সান ওয়ার হুসাইন মাসুম জানান, ইজিবাইক চালক পলাশ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন, তার সঙ্গে ফাহিমসহ অন্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, গত ৬ এপ্রিল রাতে শিশু পার্কের ভিতর আসামিরা পলাশকে মারধর এবং তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে, আঘাতে কারণে তার পেট থেকে নারী বের হয়ে যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন পলাশ মারা যায়,
ওসি জানান, মারা যাওয়ার পূর্বে পলাশ তার চাচার কাছে আসামীদের নাম বলে গিয়েছে,এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হামিদ বাদী হয়ে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, প্রশাসন নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর