1
2
| প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ৪ ঘন্টা বাস চলাচল বন্ধ যাত্রীদের দুর্ভোগ চরমে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় চার ঘন্টা বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়, বাস চালক কে মারধরের প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ ছিল, পরে প্রশাসনের আশ্বাসে বাস শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়,
বাগেরহাটের কাটাখালি এলাকায় বাস চালক বাচ্চুকে মারধর করেন মাহিন্দ্রা শ্রমিকরা, এর প্রতিবাদে খুলনার রুপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা, এর ফলে রুপসা থেকে ঢাকা সহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে দুর্ভোগে পড়েছেন হাজারো ও মানুষ,
রুপসা আন্তজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী জানান, ভোরে কাটাখালি এলাকায় বাসে যাত্রী উঠানো কে কেন্দ্র করে মহেন্দ্র শ্রমিকরা বাস চালক বাচ্চুকে মারধর করেন, এর প্রতিবাদে সকাল ৮,টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট মংলা মোল্লারহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় দেন, পরে পরিবহন শ্রমিকরা রুপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন, এর ফলে ঢাকা সহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়,
খবর পেয়ে রূপসা ও ফকিরহাট থানা পুলিশ সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান, হামলাকারীদের আটক এবং মহাসড়কে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের ব্যাপারে প্রশাসন আশ্বাস দিলে বাস শ্রমিকরা দুপুর ১২,টায় অবরোধ তুলে নেয়,
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বাস শ্রমিকদের আশ্তক্ত করা হলে তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন, এখন যানবাহন চলাচল স্বাভাবিক
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর