1
2
| প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নীলফামারী সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম, নীলফামারীঃ
নীলফামারী সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও হাসপাতাল তত্বাবধায়ক ডা:আবু আল হাজ্জাজ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পূর্ণবাসনের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও বিভিন্ন স্তরের সাধারন জনগণ।
বৃহস্পতিবার ১০ই এপ্রিল দুপুরে ওই হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর,যুগ্ন আহবায়ক সাইদুজ্জামান বাবু, রতন সরকার, বোরহান আহমেদ, সৈয়দ গোলাম আযম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি আখতারুজ্জামান খান সহ বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছিলেন তারাও সঠিকভাবে এই হাসপাতাল থেকে চিকিৎসা পায়নি। এছাড়া ডাক্তার আবু আল হাজ্জাজ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পূর্ণবাসনের চেষ্টা চালাচ্ছেন। তারা আরো বলেন, আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়ে নানারকম টেন্ডার বাজি করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছেন।
এছাড়া সাধারণ জনগণ সঠিকভাবে চিকিৎসা সেবা সহ ওষুধ পত্র ঠিকমতো পাইতেছে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই তত্ত্বাবধায়ককে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া না হলে আমরা কঠোর কর্মসূচি করতে বাধ্য হবে বলে হুশিয়ারি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
তত্ত্বাবধায়ক ডাক্তার আবু আল হাজ্জাজকে অভিযোগ ও মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোন অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিলে, কর্তৃপক্ষ যা ব্যবস্থা নিবে তা মেনে নিবো।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর