1
2
| প্রকাশের তারিখঃ ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহী জেলার মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার ৮ ই এপ্রিল বিকালে এই সড়ক দুর্ঘটনা হয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী টু নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের পার্শ্বে খড় নিয়ে ভুডভুডি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো এবং যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষ বাধলে ঘটনাস্হল হতে যাএীদের এলাকাবাসী ও পুলিশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।বাকি আহত যাত্রীদের চিকিৎসা দেন। অপরদিকে মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন বাগমারা উপজেলার সাঁইধাঁড়া গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ(৬২), এবং মৌগাছিতে নিহত হন টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন(৩০) এবং আহত ব্যাক্তিরা হলেন,হরিদাগাছী গ্রামের বদিউজ্জামান, নমিতা, ভীমপাড়া গ্রামের অর্পণা, রানী, কামারগাঁ গ্রামের শাপলা।
এই বিষয়ে অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান বলেন,গাড়ি গুলো জব্দ করা হয়েছে, এবং আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর