1
2
| প্রকাশের তারিখঃ ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে অবশেষে মারা গেলেন মা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টারঃ
ছেলের দায়ের কোপে অবশেষে মারা গেলেন মা! জানা যায় চট্টগ্রামের ফটিকছড়িতে.ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের পর অবশেষে গুরুতর আহত মা জুলেখা খাতুন (৫৬) মারা গেছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমন হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ ভূজপুরের মানুষ। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে ফকিরাবন গ্রামের বাতাস। পুরো এলাকাজুড়ে শোকের মাতম।
নিহত জুলেখা খাতুন উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।
এর আগে, গেল ৩ এপ্রিল সকালে শুকনো পাতার একটি বস্তা সরানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এলাকাবাসীর মতে, বেশ কিছু দিন ধরেই তাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সেই ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই মো. ইয়াছিন ধারালো দা দিয়ে ছোট ভাই মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে।
প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে শনিবার মারা যান ছোট ছেলে মাসুম। ছোট ছেলের মৃত্যুশোক বুকে চেপে তখনও লড়ছিলেন মা জুলেখা। কিন্তু সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। একদিন পর মা-ও মারা গেলেন।
পুলিশ জানায়, ছোট ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন মাও মারা গেছেন। ঘটনার পর থেকেই ঘাতক ইয়াছিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর