1
2
| প্রকাশের তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দুমকি উপজেলায় আ.লীগের ২ নেতা আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
ঈদুল ফিতরের পরে ডেভিল হান্ট অপারেশনে পটুয়াখালীর দুমকিতে রেজাউল হক রাজন (৪২) ও ফরিদ আহমেদ (৪৫) নামের আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মো. রেজাউল হক রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহমেদকে আটক করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক রেজাউল হক রাজন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং ফরিদ আহমেদ মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের এইচএসসি (বিএম) শাখার হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত তাজেম মোল্লার ছেলে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর