1
2
| প্রকাশের তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খানসামায় জাঁকজমকপূর্ণ ভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃকামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় জাঁকজমকপূর্ণ ভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। শ্রী শ্রী বাসন্তী পূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খানসামা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু কেশব কর, সদস্য সচিব কিশোর রঞ্জন রায়, যুগ্ম আহবায়ক দীপক বিশ্বাস মানিক চন্দ্র,সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সদস্যবৃন্দরা।
জানা যায়,গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সোমবার দশমী পূজা হয়ে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শ্রী শ্রী বাসন্তী পূজার সমাপ্তি হবে।এর আগে নানা পরিস্থিতি থাকার কারনে পূজাগুলো জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়নি।তবে এবার সে রকম কোনো পরিস্থিতি না থাকায় জাঁকজমকপূর্ণ ভাবে শান্তি পূর্ণ পরিবেশে পূজা শেষ হবে বলে আশা করেন তারা।এবারে উপজেলায় মোট পূজা অনুষ্ঠিত হচ্ছে ১৭টি।
আলোকঝাড়ীতে ১টি,ভেড়ভেড়ীতে ৫টি,আঙ্গারপাড়ায় ৪টি,খামারপাড়া ২টি,ভাবকী ইউনিয়নে ২টি ও গোয়ালডিহি ইউনিয়নে ৩টি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রতিটি পূজা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে চলছে আলোকসজ্জা ও নাচ গান।কোন কোন পূজায় রয়েছে বিশাল বড়ো ডেকোরেশনের গেট।যা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত।কোথায় স্টেজ বানিয়ে চলছে ছেলে মেয়ের নাচ গান।সেখানে উপস্থিতি দেখা গেছে হাজার হাজার দর্শনার্থী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর