1
2
| প্রকাশের তারিখঃ ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাউফলে মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা গ্রাম পুলিশের বাসায় ভাংচুর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দুমকী উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার, সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটর সাইকেল চাপা দিয়ে মাসরুফা (৫) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় গ্রাম পুলিশ জসীম মৃধার বাসায় হামলা ভাংচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ব্যবসায়ী চুন্নু মৃধা ঈদ উপলক্ষে সপরিবারে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার শিশু কন্যা মাসরুফাকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ খবর পেয়ে কতিপয় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব হোসেন (৬৫),মো. ইউসুফ মৃধা(৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা(৩৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে গ্রাম পুলিশ জসীম মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। গ্রাম পুলিশ জসীম মৃধার স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামীর কোনো অপরাধ নেই। সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ও জামাল সহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ভাংচুর চালায়। আমি এ ঘটনার বিচার চাই।
চুন্নু মৃধা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার ৫ বছরের মেয়েকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার মৃধার ছেলে সুমন। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। এরপর কারা মারামারি করেছে আমার জানা নেই।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, একটি বাচ্চার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর