1
2
| প্রকাশের তারিখঃ ০২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় চাচার হাতে ভাতিজা খুন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। ১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল।
একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। এ অবস্থায় পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।
ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।আসামীকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর