1
2
| প্রকাশের তারিখঃ ০২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঢাকা সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :
ঢাকা সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী রুবেলের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী দুই মাস আগে বাঁশপট্টি এলাকায় রাতে নৈশপ্রহরীর কাজ নেন। সোমবার রাত ১১টার দিকে আমার স্বামীর মোবাইল ফোনে একটা কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। এর কিছু সময় পরেই খবর পাই, আমার স্বামীকে কে বা কারা গুলি করেছে, তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, রুবেল নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাক তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আয়তায় নিয়ে আনা হবে।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরনাথ সরকার অর্ণব বলেন, রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর