1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নওগাঁর চুরি হওয়া ১৩ টি গরু মিলল বিএনপি নেতার গোয়াল ঘরে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ, গরুগুলো পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহেব গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়, এ ঘটনায় অভিযুক্ত ছোটন পরামানিক (২৭ )নামের এক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে,!
রোববার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান,
পুলিশ সুপার সাফিউল সানোয়ার বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮,টি গরু চুরি হয়, ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন পরামানিক কে গ্রেপ্তার করে,
প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপির নেতা আব্দুল গফুর শাহেব গোয়ালঘর থেকে ১৩ টি চোরাই গরু উদ্ধার করা হয়, এর মধ্য ৫,টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ, তবে বিএনপি নেতাকে এখনো ও আটক করতে পারেননি পুলিশ,
তিনি আরো ও বলেন, গ্রেপ্তার হওয়া ছোটন পরামানিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে, তিনি বগুড়া জয়পুরহাট নওগাঁ ও সহ আশপাশের এলাকার গরু চুরির মূল হোতা ছিলেন,এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর