1
2
| প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আক্তারুজ্জামান খান এর সভাপতিত্বে রবিবার (২৩-৩-২৫) শহরের আশা কমিউনিটি সেন্টারে বিকেল ৩.৩০ মিনিটে শিক্ষক, সাংবাদিক, গোয়েন্দাসংস্হা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুল হক শাহ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট নুর মোহাম্মদ, বোরহান উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন নীলফামারী,সদস্য সান্ত্বনা বেগম,খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান খান বলেন,ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন শুরুতে ভালো কাজ করলে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয়। এজন্য সকলের নিকট সহযোগিতা ও অনুপ্রেরণার আহবান জানান ও সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন।
তিনি আরও বলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সুদ ঘুষ, জেনা ব্যবিচার মুক্ত নীলফামারী গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আল আমিন ও অর্থ সম্পাদক আব্দুস সালাম সহ সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর