1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ব্যবসায়ীকে অপহরণ: যুবদল ও জামাত নেতা সহ ৫ জন রিমান্ডে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবদল নেতা এবং জাতীয় নাগরিক কমিটির (জানাক) নেতা সহ ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত,
রোববার(২৩ মার্চ) আদালতে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, আবেদনের প্রেক্ষিতে খুলনার সি এম এম আদালত ২ এর বিচারক মোঃ আল আমিন রেলগেট জিজ্ঞাসা বাদের জন্য ১,দিনের রিমান্ড মঞ্জুর করেন, পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত,
গ্রেপ্তার ৫,জন হলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারূ (৫৫) জাতীয় নাগরিক কমিটির খুলনা সমন্বয়ক ইমন মোল্লা ( ২৪) জিয়াউস সাদাত (৪৮) ইমনের সহযোগী জয় হাসান (২২) এবং সাকির রহমান ( ২২)
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড সি পি) মোহাম্মদ আহসান হাবিব জানান, জনক নূরে আলম মোল্লা (৫৬) নামের এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ভাড়া বাসা হতে শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে অপহরণ করে, পরবর্তীতে তাকে খুলনা সদর থানা দিন গল্লামারি ৪ নং কাশেম সড়কে জৈনক শেখ মোঃ সালাউদ্দিনের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ কোটি টাকা দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগের প্রেক্ষিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তাদের গ্রেফতারের জন্য সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়, এ সময় জিয়াউস সাদাত জিয়া ইমন মোল্লা মাহবুব হাসান পিয়ার জয় হাসান ও শাকির রহমানকে গ্রেফতার করে পুলিশ, ভিকটিম ব্যবসায়ী নুর আলম মোল্লাকে আটক অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, এ ঘটনায় ভিকটিমের ছেলে কৌশিক আহমেদ দায়ের করা এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করা হয়,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর