1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দিনেদুপুরে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে গলায় ছুরি ধরে স্বর্ণাংলকার লুট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দিনেদুপুরে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে গলায় ছুরি ধরে স্বর্ণাংলকার লুট
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় লাকসাম পৌরসভার রাজঘাটে এক প্রবাসীর স্ত্রী ফাতেমা নূর পারভীন (৩৫) ও মেয়ে খাদিজা রহমান আনিছা (৮) কে দিনেদুপুরে মেহমান সেজে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে স্বর্ণাংলকার লুট করে নিয়ে যায়।
আজ রবিবার (২৩ মার্চ) দুপুর ১ঃ১৫ মিনিটে কাতার প্রবাসী আনিসুর রহমান (৪৫) ও ছেলে আবদুল্লাহ আল আরমান নিলয় (২২) বিদেশে অবস্থান করায় নিজস্ব টিনসেট বিল্ডিংয়ের বাসায় এ ঘটনা ঘটে। যা সিসিটিভি ফুটেজ রেকর্ড আছে। ভুক্তভোগী জানান, তাঁর মেয়ের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাঁর কানের দুল ও গলার চেইন সহ ২ ভরি স্বর্ণ জোরপূর্বক নিয়ে পালিয়ে যায় এবং এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে।
লাকসাম থানায় ভুক্তভোগী ফাতেমা নূর পারভীন বাদী হয়ে পশ্চিমগাঁও রাজঘাটের আবু তাহের এর ছেলে রুবেল হোসেন (৩০) কে বিবাদী করে একটি অভিযোগ দাখিল করেন।
স্থানীয় সূত্র জানা যায়, ঘটনার সাথে জড়িত মোঃ রুবেল হোসেন একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামী এবং তাঁর স্ত্রী ও তাঁর সহযোগী হিসেবে কাজ করে বলে সূত্র নিশ্চিত করে জানিয়েছেন এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা লাকসাম থানার সাব- ইনস্পেক্টর মোঃ আলমগীর বলেন, ঘটনার সাথে জড়িত রুবেল হোসেন কে ধরার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর