1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে"রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক" আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৪:০০ টা সময় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা থানা শাখার সভাপতি হাফেজ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসেন ।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম,জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা বায়তুল মাল সম্পাদক আবু রাসেল আশকারী, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসাইন ও সেক্রেটারি কাজী হাবিব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রেজা,শিবিরের দায়িত্বশীল সোহেল রানা, নাঈম হোসেন, নাজমুস সাকিবও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর