প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঈদুল ফিতর
মোঃ সফিউল্লাহ
ঈদ মোবারক)(ঈদ মোবারক
মাহে রমজানের আত্ম সংযম, সিয়াম সাধনা শেষে ভ্রাতৃত্বের সমাগম, এলো খুশির ঈদ ঈদুল ফিতর,
ধর্মপ্রাণ মুসল্লি রমজান মাসে তারাবি নামাজ ব্রত;নত শিরে খোদা ভীতি কাতর।
তাকওয়া অর্জনে রোজাদার দিনে পানাহার ও সকল গর্হিত কাজ নিবৃত্ত থেকে;করে আত্ম সংযম,
রাতে মুসল্লি তারাবি নামাজে মধুর ঐশী বাণী শ্রবণে,করে কুরআন খতম।
ঈদুল ফিতর অনাবিল আনন্দ বয়ে আনে ধনী দরিদ্রের প্রতিটি ঘরে ঘরে,
কোন ভেদাভেদ নেই একই কাতারে ঈদের নামাজ পড়ে ছয় তাকবীরে।
রমজানের উপোস ভেঙে খাদ্য পানাহার করে ঈদুল ফিতরের খুশির দিনে ,
গরিব ধনী সবাই ব্যস্ত নতুন জামা কাপড়
কিনতে শপিং মলে জনে জনে।
হিংসা ভেদাভেদ ভুলে একই কাতারে নামাজে সবাই থাকে হাজির,
খাঁটি তওবা করে,চাহে গুনাহ মাফ নামাজ শেষে পরস্পর মুসাফাহা মুয়ানাকায় অধীর।
ঈদুল ফিতর বিশ্বের মহা আনন্দ উৎসব সমাগম প্রতি বছর,
বিশ্বের মুসলমান সিয়াম সাধনা শেষে পড়ে নামাজ ঈদুল ফিতর।
রোজা কে ত্রুটিমুক্ত রাখতে নামাজের পূর্বেই নির্ধারিত হারে দিবে ফিতরা,
ঈদুল ফিতরের নামাজের পর ইহা বন্টন করলে হবে সদকা।
আনন্দে উদ্বেলিত ----
ধনি,গরিব ও মিসকিন ঈদুল ফিতরের ঈদগাহে আজি সমাগম,
প্রভু রোজা কবুল করে তাদের প্রতি করিবে পরিপূর্ণ রহম।
ঈদুল ফিতরের দিনে যে তার জীবনের গুনাহ মাফ নিতে পারল না,
তার মত পাপী গুনাগার হতভাগা বান্দা আর পৃথিবীতে রইল না।
পাপি তাপি সব গুনাগার বান্দা ---
ঈদুল ফিতরের মহাক্ষণে চেয়ে নাও সকল গুনাহ মাফ,
রোজা পালনকারীর গুনাহ মাফ করিবন, তিনি সাদা ইনসাফ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর