1
2
| প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহ চরাঞ্চলবাসীর অধিকার নিয়ে যেসব সংগঠন কাজ করেছে ,তাদের মধ্যে অন্যতম একটি অরাজনৈতিক সাংবাদিক সংগঠন হলো ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাব। আর এই সাংবাদিক সংগঠন "ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাব" এর উদ্যোগে সাংবাদিকদের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ( শনিবার) সন্ধ্যায় ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ আরিফ রেওগীর এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তারাকান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক আর্মি।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিনা কবির, তথ্য -গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব, প্রেসক্লাবের সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম মাষ্টার প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল আব্দুল মালেক আর্মি তাঁর বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে গঠন মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকদের একে অপরের বিপদে আপদে এগিয়ে আসতে হবে, সকলের ভিতর ঐক্য থাকতে হবে, আমরা ভাই ভাই-এক মত পোষণ করতে হবে। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যই সাংবাদিকের শক্তি -এবিষয়টি প্রধান অতিথি তার বক্তব্যে ফুটিয়ে তোলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল আমিন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মোঃ দীন ইসলাম ,দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার বিশ্বনাথ সাহা বিশু, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক সেলিম সাজ্জাদ, সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক মোঃ আব্দুল হান্নান,
সাংবাদিক সাখাওয়াত হোসেন, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান নাঈম ও কাওসার আহমেদ প্রমুখ।
ইফতারে পুর্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পাঠ করেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক এমএ আজিজ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর