1
2
| প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফিলিস্তিনের গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খানসামায় মানববন্ধন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃকামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা পাকেরহাট শাপলা চত্বরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খানসামার পাকেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে খানসামা উপজেলায় বিক্ষোভ মিছিল করেন। ইসলাম প্রিয় তাওহীদ জনতা,২১ মার্চ শুক্রবার জুম্মার নামাজের শেষে পাকেরহাট শাপলা চত্বরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন ইসরাইল বর্বরোচিত ভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। অথচ বিশ্ব শক্তি গুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই। তাঁরা আরো বলেন , শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুর সহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে
আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই। না হয় ইজরায়েলে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো আমরা। বক্তরা আরো বলেন, ভারতেও একইভাবে মুসলমানদের নিপীড়ন করছে। তা অনতিবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা। বিষয়টি সরকারকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তারা। পরবর্তীতে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর