1
2
| প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় বিভিন্ন দপ্তরে জামায়াতের ঈদ উপহার কুরআন বিতরণ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্দোগে সকল সরকারী অফিস, মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব দপ্তরে পবিত্র ঈদুল আযহার উপহার মুসলিম ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২০মার্চ) সরকারি নিয়মে অফিস টাইমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল হামিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রশাসনিক সেক্রেটারী মোঃ শিমুল হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর