1
2
| প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনার ফুলতলা উপজেলার ইউপি সদস্যকে কুপিয়ে জখম।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য ( মেম্বার) ফারুক মোল্লা গুরুতর আহত হয়েছেন, বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২,টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে,!
আহত ওই মেম্বার কে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ফারুক ফুলতলা উপজেলার পয় গ্রামের জৈনক হাসেন মোল্লার ছেলে, ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকতে দেখি, পরে ফারুক মোল্লাকে একটি ভ্যানে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে আঘাত করেছে, আহত ফারুক মোল্লা চরমপন্থী দলের সদস্য, পুলিশের তালিকায় তার নাম রয়েছে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর