1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিশেষ অভিযানে ৩৫ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইব্রাহিম খলিল রিপোর্টার ময়মনসিংহঃ
১। সিপিসি-২ র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ মার্চ ২০২৫খ্রি.
তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকায় নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন ১১ নং
ইউনিয়নের গোহালাকান্দা ১নং ওয়ার্ডস্থ' জম জম ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু নেত্রকোনা গামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ জসিম উদ্দিন (৪৩), পিতা-মৃত আঃ মান্নান, সাং-বড় বৌমা, থানা-সদর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মোঃ ফরিদ মিয়া, সাং-পাথোহাড়, থানা-নান্দাইল, ৩। মোঃ জুয়েল (৩৮), পিতা-জলিল, সাং- কাশিয়ার চর, থানা-গৌরীপুর,
জেলা-ময়মনসিংহদেরকে ৩৫ (পয়ত্রিশ) কেজি মাদকদ্রব্য (গাঁজা), ০১টি নোহা গাড়ি, ও ০৩টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
২। উক্ত ঘটনার ধৃত আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর