1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। জামিনে মুক্ত এক ভুক্তভোগী আসামি জানান, কারাগারে নতুন আসামিদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। সময়মতো খাবার দেওয়া হয় না, এবং ভালো জায়গায় ঘুমাতে চাইলে ‘ওয়ার্ডের মেড’ এর নির্দেশে নোংরা ও পচা জায়গায় থাকতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী আরও জানান, ভালো জায়গায় ঘুমাতে ও ভালো খাবার পেতে হলে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। টাকা দিলে কিছু সুবিধা দেওয়া হলেও, না দিলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়।
কারাগারের ভেতরে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। বন্দিদের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর