1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মশার থেকে বাঁচার জন্য জ্বালিয়ে গেলেন কয়েল, ফিরে এসে দেখেন আগুনে পুড়ে মেয়ের মৃত্যু।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ,
স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
চট্টগ্রাম কক্সবাজারের মহেশখালীতে ঘরের ভেতরে মশার কামড় থেকে বাঁচানোর জন্য জ্বালিয়ে গেলেন কয়েল ফিরে এসে দেখেন তার মেয়ে মুন্নি আক্তার (১২) নামের এক কিশোরীর আগুনে পুড়ে মৃত্যু ।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুন্নি আক্তার ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে। সে স্থানীয় শাপলাপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শোবার ঘরের খাটের নিচে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল মুন্নি। এ অবস্থায় তার মা তাকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে পানের বরজে কাজ করতে যান। মুন্নির ভাই-বোনেরাও মায়ের সঙ্গে ছিল।
সন্ধ্যার দিকে ঘরটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আগুনে দগ্ধ কিশোরী মুন্নির মরদেহ উদ্ধার করা হয়। মুন্নির শরীরের প্রায় ৮৫% শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, কিশোরীর মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কিশোরী মুন্নির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর