1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হুঁশিয়ারি বার্তা: নবীর ঘরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ইশ্বরদিয়া এলাকায়
একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০২৫ সালে একদল ইসলামবিদ্বেষী ষড়যন্ত্রকারী প্রকাশ্যে একটি প্রাচীন ও সম্মানিত মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ইসলামিক বইপত্র মাটিতে ফেলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়ানো হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, পুলিশের এক এসআই প্রকাশ্যে দাঁড়িয়ে থেকেও হামলাকারীদের সহায়তা করেছে।
এলাকাবাসী যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন কিছু স্বার্থান্বেষী ও হলুদ সাংবাদিকরা প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং নিরপরাধ মুসল্লিদের বিরুদ্ধেই অপপ্রচার চালাতে থাকে। কিন্তু মুসল্লিরা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না! নবীর ঘর রক্ষার আন্দোলন কখনোই থামবে না!
আমরা প্রশাসনকে কঠোর ভাষায়
জানিয়ে দিতে চাই—
১. নবীর ঘরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে!
ত . দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে!
৩. ষড়যন্ত্রকারী সাংবাদিকদের মুখোশ উন্মোচন করতে হবে!
এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি ন্যায়প্রিয় নাগরিক, ইসলামের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি মানুষকে সোচ্চার হতে হবে। এক লাইক, এক কমেন্ট করেই নয়— মাঠে নেমে, কণ্ঠ তুলে, কলম ধরে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর