1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গদখালিতে গণধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার আটক ৪।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদক,
দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর ডেক্সঃ
যশোরের ঝিকরগাছার গদখালিতে গণধর্ষণের অভিযোগে আটক দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল রোববার রাতে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন,
বহিষ্কৃতরা হলো ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত,
ছাত্রদলের তাৎক্ষণিক শাস্তি মূলক এ পদক্ষেপে,স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গদখালী বাজার এলাকায় এক তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে ওই দুই ছাত্রদল নেতা সহ বেলেমাট গ্রামের জাবেদ হোসেন এবং পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান একটি পরিত্যক্তা স্থানে নিয়ে যায়, সেখানে ভয় ভীতি দেখিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় একপর্যায়ে নির্যাতনের শিকার তরুণী নিজেকে রক্ষা করতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, এর মাঝে অভিযুক্তরা পালিয়ে যায়,
ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন এরপর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে, বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসলে ওই দুজনকে ছাত্রদলের সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর